কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

১১ নভেম্বর ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। রোববার (১০ নভেম্বর) কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ হয়। রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় ৫ জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন মো. রাজিব মিয়া (২১), সুমি আক্তার (১৮), সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও সুবর্ণা আক্তার (২২)। 

দগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ‘রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে দগ্ধ ৫ জনকে চিকিৎসার জন্য আনা হয়। এদের মধ্যে রাজিবের শরীরে দগ্ধ হয়েছে ৬ শতাংশ, সুমি দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আসে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই শঙ্কামুক্ত।’

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close