ডোনাল্ড ট্রাম্পকে জামায়াত আমিরের অভিনন্দন

০৭ নভেম্বর ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ডোনাল্ড জে ট্রাম্প ও ডা. শফিকুর রহমান

ডোনাল্ড জে ট্রাম্প ও ডা. শফিকুর রহমান © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে আমেরিকার জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বর আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি আমেরিকার জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। 

তিনি আরও বলেন, আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

এর আগে, বুধবার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। 

আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট। 

ট্যাগ: জামায়াত
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬