৫ আগস্টকে 'অন্তর্বাস দিবস' আখ্যা দেয়া শিক্ষিকাকে ছাগলনাইয়ায় বদলি

২২ অক্টোবর ২০২৪, ০১:৩৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
শিক্ষিকা রুমা সরকার ও তার বিতর্কিত পোস্ট

শিক্ষিকা রুমা সরকার ও তার বিতর্কিত পোস্ট © সংগৃহীত

ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন ৫ আগস্টকে 'নারীর অন্তর্বাস ও জামতীর পেচ্ছাপ দিবস আখ্যা দেয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকার সহকারী অধ্যাপক। তিনি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগে কর্মরত ছিলেন। 

এর আগে গত ১৮ অক্টোবর শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে বলা ছিল, ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে : উপদেষ্টা নাহিদ’। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘৫ই আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস।। রুমা সরকার, ১৮/১০/২০২৪’। যদিও গত রবিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় তার ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। 

গত শনিবার দেয় এক পোস্টে রুমা সরকার লিখেছেন, ‘আপনারা সরকারকে ক্ষমতাচ্যুত করলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়কের মাথায় প্রস্রাব করলেন। আপনারা একজন মায়ের বয়সী নারীর ব্রা,পেন্টি নিয়ে নাচানাচি করলেন। গণভবন থেকে আপনারা চেয়ার, টেবিল, ফ্রিজ, টিভি, শাড়ি, গয়না, হাঁস মুরগি,  পেঁয়াজ, কাঁচামরিচ, পাঙাস মাছ, লাউ শাক, থালা বাটি,  টয়লেটের কমোট লুট করে নিয়ে গেলেন। আপনারা একজন মাতৃস্থানীয়ার শোবার ঘরের খাটে গিয়ে জুতাসহ শুয়ে পড়লেন! এসব সত্য। এসব ইতিহাস। আপনারা বাঙালির ইতিহাসের সূতিকাগার, ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি, যা কি-না জাতীয় মিউজিয়াম, সেটিকে পুড়িয়ে দিলেন। বাংলাদেশের জন্ম মানবেন, মুজিব মানবেন না! এটা সত্য। এটা ইতিহাস। আপনারা দেশসেবা করার সুযোগ পেয়েও দেশের উন্নয়ন নয়, ধর্মের লেবাসে ধর্মান্ধতা ছড়াচ্ছেন। এসব সত্য। এসব ইতিহাস।’

প্রসঙ্গত, ৫ আগস্ট যুক্তরাষ্ট্রে অন্তর্বাস দিবস ‍হিসেবে উদযাপিত হয়। 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬