প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ

০৫ আগস্ট ২০২৬, ১০:১৭ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১০:২১ PM
বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বৃক্ষরোপণ কর্মসূচি পালন © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার (৫ আগস্ট) শিক্ষা উপদেষ্টার সহকারী একান্ত সচিব এবং পবিপ্রবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব নাহিদের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের অংশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সম্মুখভাগ, টিএসসি এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় পবিপ্রবি ছাত্রদলের নেতা আবিদ রনি, রাকিবুল ইসলাম, রাশেদ খান, সজীব চন্দ্র শীল, আদনান মাসরুর, আজিম হাসান দীপু, অমিয় জামান, ফাহিম আহমেদ, রাইয়ান খান, সৈয়দ মাহমুদ নিবির, মহিবুর রহমান মুবিনসহ অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে অংশ নেন।

কর্মসূচি শেষে নেতারা জানান, মাসব্যাপী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬