খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু

০৫ আগস্ট ২০২৬, ১০:৩২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪০ PM
সাফওয়ান আওয়ে

সাফওয়ান আওয়ে © টিডিসি ছবি

থাইল্যান্ডে বৃষ্টির মধ্যে সেমিফাইনাল ম্যাচ চলাকালে বজ্রাঘাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। নিহত ফুটবলারের নাম সোফওয়ান আওয়ে। তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির খেলোয়াড় ছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশের সুংগাই গোলোক শহরের সান্তিফাপ স্টেডিয়ামে আঞ্চলিক এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এ ঘটনা ঘটে। থাই এনকোয়ারার, নিউ স্ট্রেইটস টাইমস ও বার্তা সংস্থা বের্নামা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টির মধ্যেই আবু এক্স নং সিরিন ও স্যামকল্টের মধ্যকার ম্যাচ চলছিল। হঠাৎ বজ্রপাত হলে কয়েকজন ফুটবলার মাঠে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় ২৪ বছর বয়সী সোফওয়ান আওয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের সুংগাই গোলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মালয়েশিয়ার ফুটবলার মোহাম্মদ আলিফ এজ্জাহান জুলকিফলিও রয়েছেন। ২২ বছর বয়সী এই ফুটবলার স্যামকল্টের হয়ে খেলছিলেন।

সুংগাই গোলোক পুলিশের প্রধান থুন সিরিখুন্ট জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোফওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও বজ্রপাতে গুরুতর আহত হওয়ায় তার মৃত্যু হয়।

নিহত সোফওয়ান আওয়ে থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির উইঙ্গার ছিলেন। ঘটনার কয়েক দিন আগে তিনি আবু এক্স নং সিরিন দলে যোগ দেন। এর আগে তিনি পাট্টানি এফসির হয়েও খেলেছেন।

সেমিফাইনালের প্রতিপক্ষ স্যামকল্ট দলে থাইল্যান্ড ও মালয়েশিয়ার ফুটবলাররা একসঙ্গে খেলছিলেন। টুর্নামেন্টে মালয়েশিয়ার কেলান্তান এফসিসহ আরও কয়েকটি দল অংশ নিয়েছে। সুংগাই গোলোক শহরটি থাইল্যান্ড ও মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

সোফওয়ানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় সংস্থাটি বলেছে, 'এই শোকাবহ ক্ষতির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে নিহতের পরিবার, সংশ্লিষ্ট সবাই এবং ফুটবল ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬