জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগ

০৫ আগস্ট ২০২৬, ০৯:১৪ PM
জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগ

জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগ © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে এক জুলাই যোদ্ধার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বক্তব্যের জেরে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে জুলাই যোদ্ধাকে মারতে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি বলছে, তারা কেবল বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও ছাত্রশিবিরের নেতা হুসাইন আহমেদ বক্তব্য দিতে গিয়ে বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক অজুহাত দেখাচ্ছে এবং গণভোটকে অবৈধ বলছে। তিনি বলেন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই সরকারও অবৈধ।

হুসাইন আহমেদের এ বক্তব্যের পর উপস্থিত বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তীব্র প্রতিবাদ জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযোগ ওঠে, বিএনপির কয়েকজন নেতাকর্মী হুসাইন আহমেদের দিকে মারতে তেড়ে যান। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য আবু তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এবং কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ অভিযোগ করে বলেন, বক্তব্য দেওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী তার বিরোধিতা করেন। এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত কয়েকজন কথিত সাংবাদিকও তাদের সঙ্গে যোগ দিয়ে তার বক্তব্য বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, জুলাই যোদ্ধা হুসাইন আহমেদের বক্তব্য চলাকালে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী আপত্তি জানান। এতে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে আমাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬
‎জুলাই আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জাবি শিক…
  • ০৫ আগস্ট ২০২৬
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬