সেনা-র‌্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

১৩ অক্টোবর ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গ্রেফতার তিনজন

গ্রেফতার তিনজন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র‍্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় বিভিন্ন বাহিনীর ৫ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার হলো।

নতুন করে গ্রেফতাররা হলেন- শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মো. মাসুদুর রহমান (৪৭)।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে শনিবার রাতে ব্যবসায়ী আবু বকর এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস বলেন, ‘আমরা এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন বেসরকারি ব্যক্তিবর্গ এবং পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত।’

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence