ফেনীতে ছাত্র-জনতার ওপর গুলি চালান ৩৩ অস্ত্রধারী

১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফেনীতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি

ফেনীতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি © ভিডিও থেকে সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর ৩৩ জন ব্যক্তি গুলি চালিয়েছেন। তাদের সবাই ফেনীর ‘গডফাদার’ হিসেবে পরিচিত নিজাম হাজারীর অনুসারী বলে জানা গেছে। তবে অস্ত্রধারীদের অধিকাংশের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে-৪৭-এর মতো দেখতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ছেন। সেদিন মহিপালে চার শিক্ষার্থীসহ ৯ জন নিহত হন।

৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুলি করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু এবং ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্য অস্ত্রধারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মহিপাল এলাকা থেকে ধারণ করা কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ৪ আগস্ট মহিপালে অন্তত ৩৩ জনের হাতে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। ৩৩ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা গেলেও গ্রেপ্তার হয়েছেন কেবল ওসমান গণি ওরফে লিটন নামে একজন। তিনি ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন লিটন।

অস্ত্রধারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে গ্রেপ্তারে অভিযান চলছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬