প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করা ঝালকাঠি উপজেলার সেই কর্মচারী বরখাস্ত

০৮ অক্টোবর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করা ঝালকাঠি উপজেলার সেই কর্মচারী বরখাস্ত

প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করা ঝালকাঠি উপজেলার সেই কর্মচারী বরখাস্ত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন সরকারি এক কর্মচারী। এ ঘটনায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সদর উপজেলা পরিষদের গোপনীয় শাখার সহকারী (সিএ) শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

ঝালকাঠি সদরের ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, “সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের খবর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। সেখানে তিনি কমেন্ট করেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।

পরে জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরের ঘটনা জানতে চান। এ সময় মনির বিষয়টি স্বীকার করেছিলেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। এরপর সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি
  • ০৬ মার্চ ২০২৬
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জনের শ্বাসনালী পুড়…
  • ০৬ মার্চ ২০২৬
রোজা রাখলে কি কাজের সক্ষমতা কমে যায়, কী বলছে বিজ্ঞান
  • ০৬ মার্চ ২০২৬
উগ্রবাদ নিয়ে ভাইরাল বক্তব্যের ব্যাখ্যায় যা বললেন রিজওয়ান…
  • ০৬ মার্চ ২০২৬
আরও এক দেশে সরকার উৎখাতের আভাস ট্রাম্পের
  • ০৬ মার্চ ২০২৬
অস্থায়ীভাবে মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়বে তাপমাত্রা
  • ০৬ মার্চ ২০২৬