দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু

০৬ অক্টোবর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরছেন টুকু। 

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, যে উদ্দেশে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান তিনি।

ট্যাগ: বিএনপি
মানসসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্য…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬