‘আগে জামায়াত সদস্যরা নিজেদের পাল্টাবে—তারপর দেশ’

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান © সংগৃহীত

দেশ পাল্টানোর আগে জামায়াতে ইসলামীর প্রত্যেক সদস্য (রুকন) নিজেকে পাল্টাবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষাণ্মাসিক রুকন‌ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আমিরে জামায়াত বলেন, আমাদের বিরোধিতা যারা করেন, আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না, তারা সেটা পৌঁছায়ে দেয়। এই নামটা (জামায়াত) সর্বস্তরে পৌঁছে গেছে, এখন এই নামটা শুদ্ধভাবে পৌঁছায়ে দেন। পাবনার একটি ঘরও বাকি থাকবে না, যেখানে আমরা তাওহীদের দাওয়াত পৌঁছবো না।

তিনি আরও বলেন, বৈষম্য এখনো দূর হয়নি। সাময়িক একটা স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লব আমাদের হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারেনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন।

আরও পড়ুন: নিহত হাসান নাসরুল্লাহ—নিশ্চিত করেছে হিজবুল্লাহ

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলার সাবেক আমির আব্দুর রহিম প্রমুখ।

সম্মেলনের পর দুপুরে তিনি পাবনা দারুল আমান ট্রাস্টে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মতবিনিময় করেন। এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬