আ.লীগ কর্মীর কোপে বিএনপির কর্মী খুন

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM

© প্রতীকী ছবি

কথা-কাটাকাটির জেরে রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগ কর্মীর কোপে বিএনপির এক কর্মী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।  

নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০), তিনি উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। 

জানা যায়, রাজনৈতিক বিষয় নিয়ে আওয়ামী লীগ কর্মী একসার আলীর সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হতো বিএনপির সমর্থক সাদ্দাম হোসেনের। আজ সন্ধ্যায় আবারও বাড়ির সামনে দুজনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে সাদ্দামকে কোপাতে শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বড় ভাই মো. বুলবুল (৪৫) গুরুতর আহত হন। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত একসার আলীকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।’ নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence