তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট: শিক্ষামন্ত্রী

১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জেনেটিক্যালি স্মার্ট’। বিরোধী দলে থাকার সময় লেখালেখির অংশ হিসেবে ২০১৫ সালে তারেক রহমানকে নিয়ে ‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলাম। 

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তারেক রহমানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি ওই নিবন্ধ লিখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেধা ও নেতৃত্বের ধারাবাহিকতা তারেক রহমানের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন চিন্তা ও উদ্ভাবনী ভাবনার শিক্ষা তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছেন। একই ধারায় তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করছেন।

তিনি বলেন, ‘এটা কিন্তু অত্যন্ত কঠিন বাস্তবতা যে আমার চেয়ে আমার মেয়ে স্মার্ট হচ্ছে, আমার বাবার চেয়ে আমি স্মার্ট হচ্ছি, আমার দাদার চেয়ে আমি স্মার্ট হচ্ছি। ঠিক এইভাবে ক্রোনোলজিক্যালি, জেনেটিক্যালি স্মার্ট হওয়াটা খুবই স্বাভাবিক।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি। অন্যদিকে বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের মেধা ও নেতৃত্বের ধারাবাহিকতা তারেক রহমানের মধ্যে প্রবাহিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তার ছাত্রজীবনে রাজনীতির শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তখন তিনি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তাভাবনা দেখেছেন। শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষেত্রের মেধাবীদের একত্র করে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬