ছাত্রীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের হাতাহাতি

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে

দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে © সংগৃহীত

ছাত্রীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে চট্টগ্রামে ওমরগণি এম ই এস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওমরগণি এম ই এস কলেজ মাঠে এ ঘটনা ঘটে। নগরীর জাকির হোসেন সড়কে কলেজ দুটির পাশাপাশি অবস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে এম ই এস কলেজ মাঠে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শাখার মধ্যে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল। ম্যাচ শুরুর আগে মাঠের ভেতরে এম ই এস কলেজের কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে ফুটবল খেলছিলেন।

খেলার একপর্যায়ে মাঠ থেকে বল গিয়ে লাগে খেলা দেখতে দাঁড়ানো ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতিতে জড়ায়। এতে ইস্পাহানি কলেজের প্রধান ফটকে ভাঙচুরের  ঘটনা ঘটে। পরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম বলেন, ফুটবল খেলা নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছিল। পরে আমরা দুই কলেজের শিক্ষকরাই বিষয়টা সমাধান করে ফেলেছি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, এক ছাত্রীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে ওমরগনি এমইএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী কাজ করে। পরে দুই কলেজে শিক্ষকরা বসে বিষয়টি সমাধান করেন।

রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬