মামলার বিষয়ে যা বললেন সাকিব

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM

© সংগৃহীত

গত ২২ আগস্ট গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকার আদাবর থানায় মামলা করা হয়েছে সাকিবের নামে। এর আগে-পরে অনেকটা সময়ই নীরব থেকেছেন সাকিব। কিন্তু যখন মুখ খুললেন তখন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দিয়েছেন অবসরের ঘোষণা। কথা বলেন তার বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও।

জুলাইয়ের শুরু থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। এর মধ্যেই ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সাকিব নিজেও হারিয়েছেন সংসদ সদস্য পদ। এরপরই তার নামে মামলা হয়।  

কানপুর টেস্ট খেলার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘একটা মামলা হয়েছে, আসলে সবারই অধিকার আছে। কিন্তু আপনারা সবাই জানেন, এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সুতরাং এ বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না। ’

‘পুরোপুরি ভিন্ন চিত্র। দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের নিয়ন্ত্রণে আছে কেমন খেলছি, কেমন প্রস্তুতি নিচ্ছি, পাকিস্তানে কেমন খেলছি। ভাগ্য ভালো ছিল, ভালো ফল করেছি, যেমন ফলাফল চেয়েছি। ’

বাজে সময়ে নিজের মনযোগ ধরে রাখা নিয়ে সাকিব বলেন, ‘কঠিন, খুবই কঠিন। আমি কীভাবে (ফোকাস) রাখছি, এটা আল্লাহই জানেন। আমিও জানি না আসলে (হাসি)। ’

তিনি বলেন, ‘আমি মনে করি, আমি রিজনেবলি ওকে করেছি। আমি খুশি। কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না। এখনো নেই। যত দিন উপভোগ করেছি, আমি ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড— সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। ’

ট্যাগ: আদালত
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬