হিন্দু নাগরিকদের নিয়ে ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক। দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। খবর এএনআইয়ের

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে তিনি এসব কথা বলেন।

ভারতীয় বার্তা সংস্থা করা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন, ‘যে কোনও সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে, এটা ঠিক নয়।’

তিনি বলেন, ‘আমি মনে করি, ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার। আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি।’

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় কিছু এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন তৌহিদ হোসেন। জয়শঙ্করের সাথে বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence