১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ: আযম খান

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার অবৈধভাবে রাজত্ব করতে গিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে। পুলিশকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করেছে। গত ১৫ বছরে বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীসহ ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। হত্যা করেছে ১০ হাজার নেতাকর্মীকে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণ এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে বিভাগীয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আযম খান বলেন, ‘জালিম হাসিনার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন ১০ লাখ নেতাকর্মী। তারপরও তারেক রহমানের নির্দেশ এবং দেশের প্রতি ভালোবাসা থাকায় বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের চরম পতন হয়েছে। তাই এই অর্জনকে বৃথা যেতে দেবো না আমরা।’

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেসি ক্ষমতাবলে যা করতে পারবে সেনাবাহিনী

এর আগে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এতে ঢল নামে নেতাকর্মীদের। সিলেট বিভাগের চার জেলা ও উপজেলা থেকে বাস-ট্রাক, পিকআপে করে আসতে দেখা যায় নেতাকর্মীদের। স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে মহানগরীর রাজপথ। এ সময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। 

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬