৫ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন © ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার শ্যামলীর রিং রোড এলাকায় পোশাকশ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

র‌্যাব-২-এর সিনিয়র এসপি শিহাব করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ২২ আগস্ট হত্যা মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।

এজাহারে বলা হয়, ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে যান রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেল ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাবের একটি দল ফরহাদ হোসেনকে আটক করে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close