ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে: প্রধান উপদেষ্টা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পারিক সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫০ জন ছাত্র প্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী।

রও পড়ুন: দলবাজ ছাত্র-শিক্ষকদের ক্যাম্পাসে দেখতে চাই না: প্রধান উপদেষ্টাকে শিক্ষার্থীরা

প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। 

ট্যাগ: জাতীয়
বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় ড্যাফোড…
  • ২৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাড়লে ‘সহিংসতার দুষ্টচক্রে’ আটকে পড়…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
বৃক্ষের প্রতি মমতা, কলাগাছে ফেস্টুন টানিয়ে আলোচনায় জসিম
  • ২৩ মার্চ ২০২৬
কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence