আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিডিউটর তাজুল ইসলাম

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
তাজুল ইসলাম

তাজুল ইসলাম © ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। এর আগে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন।

আজ শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ: আদালত
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিকের শিক্ষক বুয়েটের নায়লা, দুই হাত ছাড়াই স্কুল প্রতিষ…
  • ১৪ অক্টোবর ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শনাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬