ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ PM
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারির খাদ্য পণ্য তৈরি করার দায়ে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভাদুঘর এলহামপাড়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ায় এশিয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, এশিয়া বেকারির মালিক আলী আজগর পচা ডিম দিয়ে বেকারির খাদ্য তৈরি করছিলেন। বেকারিটি বিভিন্ন বাজার থেকে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারির পণ্যে ব্যবহার করত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয় ও ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

তবে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বেকারি মালিক।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬