প্রতিমন্ত্রী আমিনুল

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রবিবার

১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ PM
 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক © সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের  খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী বুধবার (১৮ অক্টোবর) জমা দেওয়া হবে।

বুধবার (১৪  দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন পিসিএফ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আমিনুল হক বলেন, ‘প্রশ্নফাঁসের তথ্য পাই ১০টার দিকে। তখনই তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিন সময় ছিল, তবে কমিটি আরও কয়েকদিন সময় চেয়েছে।’

তিনি বলেন, আমরা চাই এ ঘটনায় কারা কারা জড়িত, সে সব উদঘাটন করতে। রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর যেনো পুনরাবৃত্তি না হয়। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেখানে যেনো সবাই অংশ নিতে পারে সে চেষ্টা ও আন্তরিকতা থাকবে।

তিনি বলেন, নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সতর্ক অবস্থানে সরকার। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রণালয়ের কিংবা বাইরের যে কেউ জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

আগের কমিটি রেখে পরীক্ষা নেওয়ায় স্বচ্ছতা থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো অভিযোগ, সেটা প্রমাণ হয়নি। আমাদের সব ধরণের পদক্ষেপ থাকবে। 

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬