জাতীয় সংসদ © সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। আজ বুধবার (১৪ অক্টোবর) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক, ২০২৬ খ্রিষ্টাব্দের ৯ নভেম্বর এ অধিবেশন আহ্বান করেন। এটি ২০২৬ সালের জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।