ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

সরকার পতনের পর থেকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দি‌য়ে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে এবার সেই সীমা তুলে দেওয়া হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক ক্ষুদে বার্তায় এ সময় সীমা তুলে দেওয়ার তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আর থাকছে না।’ ফলে রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংকে যতো ইচ্ছা ততো টাকা উত্তোলন করা যাবে।

এর আগে গত সপ্তাহে এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলার সীমা নির্ধারণ দেওয়া হয়েছিল। তার আগের সপ্তাহে এই সীমা ছিল ৪ লাখ টাকা।

তারও আগে গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে গত ১০ আগস্ট বলা হয়, অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। আর ৮ আগস্ট বৃহস্প‌তিবার ১ লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।  

বিগত সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও পুঁজিবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থবৈভরের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে এ জন্য সতর্ক কর‌তে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক।

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিকের শিক্ষক বুয়েটের নায়লা, দুই হাত ছাড়াই স্কুল প্রতিষ…
  • ১৪ অক্টোবর ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শনাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬