মাজার ব্যবসা বন্ধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত চান গোলাম মাওলা রনি

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি © ফেসবুক থেকে নেয়া

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মাজার ব্যবসা বন্ধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত চেয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে লিখেন তিনি।

গোলাম মাওলা রনি লিখেছেন, “মাজার কেন্দ্রিক ভণ্ডামি এবং মাজার কেন্দ্রিক ব্যবসা বাংলাদেশে ইসলামের যে ক্ষতি করেছে তা কোনো বিধর্মী জুলুমবাজ শাসকও করতে পারেনি। উল্লেখিত ভণ্ডামি বন্ধ করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত হলে ভালো হয়। কিন্তু তা না করে রাতের আঁধারে ভেঙে দেয়া হলে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়বে।”

আরও পড়ুন: মসজিদ-মন্দির-মাজারে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু: ধর্ম উপদেষ্টা

 

ফেসবুক স্ট্যাটাস

প্রসঙ্গত, গত কয়েকদিনে দেশে বেশ কয়েকটি স্থানে বিভিন্ন মতাদর্শ দ্বারা পরিচালিত মাজার, খানকায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। 

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close