রাজধানীর ওয়ারীতে রাস্তায় পড়ে ছিল যুবকের মরদেহ

০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
রাজধানীর ওয়ারীতে রাস্তায় পড়ে ছিল যুবকের মরদেহ

রাজধানীর ওয়ারীতে রাস্তায় পড়ে ছিল যুবকের মরদেহ © সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকার কাপ্তানবাজার মুরগির আড়তের পাশের রাস্তা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদূত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতরাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রদূত কুমার আরও বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬