দূর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM

© ফাইল ছবি

এবার দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।’ 

সরকার কোনো মাংস আমদানি করতে চাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘এ দেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন-পালনের সঙ্গে জড়িত। প্রতিবছর কোরবানির ঈদে ২০-২৫ লাখ পশু অবিক্রীত থেকে যায়। এমন পরস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে মাংস আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে, কিন্তু মাংসের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে।’
উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।

সিন্ডিকেট ও করপোরেট ব্যবসায়ীদের কারণে পশু খাদ্য, মাংস-ডিমের দাম বেড়ে যায় জানিয়ে তিনি এই সিন্ডিকেট ভাঙার আশ্বাস দেন।

উপদেষ্টা বলেন, পশু খাদ্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এ ছাড়া পোলট্রি খাতে করপোরেট ব্যবসায়ীদের কাছে প্রান্তিক খামারিরা জিম্মি হয়ে আছেন। শিগগিরই এসব অনিয়মের লাগাম টানা হবে।

ট্যাগ: ভারত
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬