প্রধান উপেদষ্টা ড. ইউনূসের পুরো বক্তব্য পড়ুন এখানে

২৫ আগস্ট ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ড. ইউনূস

ড. ইউনূস © ফাইল ছবি

জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ভাষণে ড. মুহাম্মদ ইউনুস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্ঠামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পুরো ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

চলতি মাসের ৮ তারিখে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সেই সময় তিনি প্যারিসে ছিলেন।

স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা কলা
  • ০১ এপ্রিল ২০২৬
৫ সিনিয়র সহকারী সচিব বদলি
  • ০১ এপ্রিল ২০২৬
জাম্বিয়াকে গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা
  • ০১ এপ্রিল ২০২৬
৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence