নেত্রকোনায় আগুনে বসত ঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি 

০৬ মার্চ ২০২৬, ০২:০৯ PM
অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার চকবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী তাহের উদ্দিনের টিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী তাহের উদ্দিন বলেন, আমি কেন্দুয়া পৌর শহরে পরিবার নিয়ে থাকি। গতকাল রাত ৯টার দিকে আমার বাড়ি চকবাট্টা গ্রামের বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখি আমার টিনশেড বসতঘরে আগুন ঝলছে। পরে এলাকার লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে আমার ঘরের ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু আমি বাড়ি থাকি না তাই কি ভাবে এই লাগলো তা আমার জানা নেই। এই আগুনে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 

কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আমাদের কাছে ৯৯৯ থেকে খবর আসার পর আমরা ঘটনা স্থলে গিয়ে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক হিসাব করে বলতে পারব।

জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্…
  • ১৫ অক্টোবর ২০২৬