সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

১৯ আগস্ট ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহীত

রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ডা. দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’

আরও পড়ুন : জব্দ করা হয়েছে দীপু মনি ও তার স্বামীর ব্যাংক হিসাব

রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ।

এর আগে, দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে শিক্ষামন্ত্রী ছিলেন। পরে সমাজকল্যাণমন্ত্রীও হন তিনি। 

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close