সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন হয়েছে: উপদেষ্টা নাহিদ

১৮ আগস্ট ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
উপদেষ্টা নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ ইসলাম © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ জানান, নিরপেক্ষ সংবাদ এবং স্বাধীন গণমাধ্যম নিয়ে আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কারণ গণমাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। কাজেই আমরা যদি গণতন্ত্র চাই আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। 

‌‌‌আমি আরেকটি বিষয় নিয়ে বিষয়ে উল্লেখ করে শেষ করব, আমরা সাগর রুনি হত্যাকাণ্ডের কথা জানি। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদন গুলা বা পিছানো হয়েছে, সাংবাদিকদের প্রতি নিপীড়ন হয়েছে, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ভূমিকা রাখার কথা আমরা সেটি অবশ্যই পালন করব। আমরা আর কোন প্রহসন কিংবা টালবাহানা চাই না। আমরা এর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছি।

নাহিদ জানান, গণমাধ্যমে কি ধরনের বাধা রয়েছে কিংবা এর সমাধান নিয়ে গণমাধ্যমের মানুষদের সাথে কথা বলেই মূলত আমরা কার্যক্রম বাস্তবায়ন করব। যে-সকল অভিযোগ রয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে আমরা সেন্সর বোর্ডকে পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করব।

পাশাপাশি সেন্সর বোর্ড না থাকার বিষয়ে যে পরামর্শ রয়েছে সেটিও আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সাইবার সিকিউরিটি আইন নিয়ে তিনি বলেন, ‌‌‌‌‌এটিও আমরা পুনর্বিবেচনা করবো। এখানে স্পেসিফিক কিছু বিধিমালা নিয়ে অভিযোগ আছে আমরা সেই বিধিমালা গুলো নিয়ে কথা বলবো, আশা করি এই বিষয়ে সমাধানে আসবে। 

ঢাবির হলে ছাত্রদল নেতা আকাশের ‘ঈদ শুভেচ্ছা কার্ড’ বিনিময়
  • ১০ মার্চ ২০২৬
বিএমইউতে এনডিএফের ইফতার, পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের সংবর্ধ…
  • ১০ মার্চ ২০২৬
লঞ্চে কলেজ ছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি,আরেকজনের ৫ …
  • ১০ মার্চ ২০২৬
বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস
  • ১০ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ যোগ্যতায় পরিবর্তন, আবেদনকৃতদের কী হ…
  • ১০ মার্চ ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন শেষ ২০ মার্চ
  • ১০ মার্চ ২০২৬
close