অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ

০৯ আগস্ট ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ © ফাইল ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একই সঙ্গে তিনি দেশব্যাপী চালানো তাণ্ডব বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৯ আগস্ট) রাতে তার ব্যক্তিগত ফেসবুক পেজে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন মাহবুবউল আলম হানিফ।

পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

 

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬