আলেম প্রতিনিধি মাওলানা খালিদ পেলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব

০৯ আগস্ট ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
মাওলানা খালিদ

মাওলানা খালিদ © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও ১৪ উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ভাগ করে দেয়া হয়। দেশের আলেমসমাজের প্রতিনিধি ড. আ ফ ম খালিদ হোসেন পেলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস তার নিজের কাছে ২৭টি মন্ত্রণালয়/বিভাগ রেখেছেন। এছাড়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন দুই মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব। সেগুলো হলো: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। আরো ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি। 

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণসহ আন্তর্জাতিক রুট চালুর দ…
  • ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence