‌‘কমপ্লিট শাটডাউন’ কী?

১৭ জুলাই ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর  আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে কাল বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়। 

এ শাটডাউন কীভাবে পালিত হবে সে সম্পর্কে বলা হয়েছে, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে। 

অভিভাবকদের উদ্দেশে পোস্টে বলা হয়েছে, ‌‘আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।’

এর আগে জাতির উদ্দেশ্যে এক ভাষণে চলমান পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ আদালতের রায় আসা না পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, আশা করি, তারা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হওয়ার কারণ নেই। এসময় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close