নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

২২ জুন ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার © ফাইল ফটো

এভারকেয়ার হাসপাতালে ‘বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডে’র নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘‘মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছেন। এর বেশি কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এই বোর্ডে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ ১১জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এছাড়া বোর্ডে যুক্ত থাকছেন লন্ডন থেকে ডা.জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

রাত থেকে এই মেডিক্যাল বোর্ড কয়েক দফা বৈঠক করেছেন সেখানে ডা. জোয়ায়েদা রহমানসহ বিদেশের চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত হন। এসব বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অধ্যাপক জাহিদ।

তিনি জানান, গতকাল গভীর রাতে ‘হঠাৎ’ অসুস্থ হলে মেডিক্যাল বোর্ডের পরামর্শ ক্রমে দ্রুত রাত সাড়ে তিনটায় অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। আগে থেকে প্রস্তুত থাকা বোর্ড সদস্যরা খালেদা জিয়াকে হাসপাতালে আনার পরপরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করেন এবং তার চিকিৎসা কার্য্ক্রম শুরু করেন।

 
ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬