ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক

১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ PM
 ঢামেকে ভুয়া চিকিৎসক আটক

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক © টিডিসি ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক করেছে আনসার সদস্যরা। পরে  ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢামেকের জরুরি বিভাগের ভেতর থেকে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবককে চলাফেরায় সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক ভুয়া চিকিৎসকের নাম রাকিব। তিনি বরিশালর গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।

আটক রাকিব জানান, আমার ভাই অসুস্থ ছিল, তাকে ভর্তি করার জন্যই ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অনেক চেষ্টার পরও তাকে ভর্তি করতে না পেরে একজনের বুদ্ধিতে সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তারের পরিচয় দিই। এরপরই আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। 

নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950