২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা

১৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

সৌদি আরবে ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতের কাছে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছ থেকে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় বলা হয়েছে, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ কারণে দেশটির আদালত ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরব চিঠির জবাব দিলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে তাদের মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য ‘বড় শিক্ষা’ বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬
অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, এশিয়ার এক দেশেরই প…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে একটি সালাম দেওয়ার যোগ্যতাও কি আমাদের নেই, প…
  • ১৮ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলের বকেয়া বেতন ক্যালকুলেটরে হিসাব করুন এখানে
  • ১৮ অক্টোবর ২০২৬
দুই জোড়া চুড়ি কিনে পাঠিয়ে দিচ্ছি— ডিসিকে জামায়াত নেতা
  • ১৮ অক্টোবর ২০২৬