ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন যেভাবে 

১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণেরা ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ পাবেন। আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি, যে উপজেলার জন্য আবেদন করবেন, তাকে সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা করার পরিকল্পনা বা ভালো ব্যবসায়িক ধারণা থাকলেই এ কর্মসূচিতে আবেদন করা যাবে। আবেদন করার জন্য আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, এমন ব্যক্তি এ সুবিধা পাবেন না। ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন না।

আগ্রহীদের আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফশিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টালে www.bb.org.bd/smespd_portal ।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬