তরুণদের অভিনয় শেখার সুযোগ, মাস্টারক্লাস নেবেন মোশাররফ করিম

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM
অভিনয় শেখা যাবে মোশাররফ করিমের কাছে

অভিনয় শেখা যাবে মোশাররফ করিমের কাছে © সংগৃহীত

অভিনয়ে আগ্রহীদের জন্য আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী এক অভিনয় বিষয়ক মাস্টারক্লাস। ‘থিওরী অফ একটিং’ ও ‘আর্ট অফ একটিং’ এই দুটি ভিন্নধর্মী সেশনে অভিনয়ের তত্ত্ব ও শিল্পবোধ নিয়ে কথা বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্ক এবং দেশের জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতা মোশাররফ করিম।

এই আয়োজনের সবচেয়ে বিশেষ আকর্ষণ অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখা এই অভিনেতা প্রথমবারের মতো শিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি তাঁর অভিনয়জীবনের অভিজ্ঞতা ও অভিনয়ের শিল্পবোধ নিয়ে আলোচনা করবেন।

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অভিনয়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ মোশাররফ করিম ‘আর্ট অফ একটিং’ সেশনে একজন অভিনেতার প্রস্তুতি, চরিত্রকে বোঝা, চরিত্রের ভেতরে প্রবেশের প্রক্রিয়া, আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়ার কৌশল, পরিচালকের নির্দেশনা বোঝা এবং একজন পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার নানা অভিজ্ঞতা তুলে ধরবেন।

অভিনয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক এই দুই দিককে একই আয়োজনে যুক্ত করার লক্ষ্যেই মাস্টারক্লাসটি সাজানো হয়েছে। ‘থিওরী অফ একটিং’ সেশনে ডক্টর ইউসুফ হাসান অর্ক তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয় পদ্ধতি, চরিত্র নির্মাণে স্তানিস্লাভস্কির ভাবনা, টেম্পো ও রিদম, শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

আয়োজকদের ভাষ্য, অভিনয়ের সূত্র ও তত্ত্বের সঙ্গে একজন প্রতিষ্ঠিত অভিনেতার ব্যক্তিগত অভিজ্ঞতা ও শিল্পবোধকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এমন আয়োজন বাংলাদেশে এর আগে হয়েছে কিনা, সে বিষয়ে তাঁদের জানা নেই। তাই অভিনয়ের প্রতি আগ্রহী মানুষদের জন্য এটি হতে পারে শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি বিশেষ সুযোগ।

মঞ্চ, নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত অথবা ভবিষ্যতে অভিনয়কে পেশা হিসেবে নিতে চান তাঁদের জন্য মাস্টারক্লাসটি বিশেষভাবে উপযোগী হবে বলে আশা করছেন আয়োজকরা।

আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলামোটর শাখায় অনুষ্ঠিত হবে এই মাস্টারক্লাস। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘থিওরী অফ একটিং’ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আর্ট অফ একটিং’ সেশন। আসন সংখ্যা সীমিত ৫০ জন।

মাস্টারক্লাসটির আয়োজন করেছে Academy of Creative Professionals (ACP)। অংশগ্রহণের জন্য আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন https://forms.gle/hfMXbC1ndai4KhZm9 করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও যোগাযোগ করতে পারেন ০১৮৪১৫২৭১৯০ এই নাম্বারে।

ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬