চাঁদাবাজিতে জড়িতরাই চাঁদাবাজি বন্ধের দ্বায়িত্ব পায়: যাত্রী কল্যাণ সমিতি

১০ জুন ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
আলোচনা সভা

আলোচনা সভা © ফাইল ফটো

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধের দ্বায়িত্ব তারাই পান যারা চাঁদাবাজিতে জড়িত৷ আর লক্কড়-ঝক্কড় বাস চালাতে যারা পৃষ্ঠপোষকতা করেন, তাদের দেয়া হয় ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দ্বায়িত্ব— এমন অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মো. মোজাম্মেল হক চৌধুরী।

সোমবার (১০ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ অভিযোগ করে যাত্রী কল্যাণ সমিতি। ঈদে ঘরমূখী যাত্রীদের হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতি আরও অভিযোগ করে, ৯০ শতাংশের বেশি যাত্রীকে প্রতি ঈদে বাড়ি ফিরতে হয় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া দিয়ে৷ এসব বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো উদ্যোগ নেই৷ আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক অবকাটামো উন্নত করলেও পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনায় এই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

 
বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence