মাসের প্রথম দিন বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

০৭ জুন ২০২৪, ১২:৪৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন।এছাড়া ঘরে বসেই পাবেন পেনশন তারা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন। বিকাল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান, সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে। বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সকল অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন। পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিতাবস্থা যাচাইকরণ (লাইফ ভেরিফিকেশন) চালু করা হয়েছে। অচিরেই সারাদেশে সব পেনশনারকে এ অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে। এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরে বসেই পেনশন পাবেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটি-তে প্রদানের কাজ চলমান রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায়। তাছাড়া, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতার অর্থ ইএফটি-তে প্রদানের কাজ চলমান রয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে তার ব্যাংক হিসাবে সরাসরি ইএফটি’র মাধ্যমে বেতন-ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে।

চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬