২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ

১৩ মে ২০২৪, ০৮:৫০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
জাহাজ এমভি আবদুল্লাহ

জাহাজ এমভি আবদুল্লাহ © ফাইল ফটো

সোমালিয়ার জলদস্যুর জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিককে নিয়ে দেশে ফিরেছে। সোমবার (১৩ মে) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায় জাহাজটি। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) বিকেলে চট্টগ্রামের সদরঘাট জেটিতে তাদের বরণ করবেন স্বজনরা। জাহাজ মালিক পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। 

কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, ‘রাত ৮টার দিকে এমভি আবদুল্লাহ কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলে।’ একই গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘সেখানে জাহাজ নোঙরের পর পণ্য খালাস শুরু হবে। আগামীকাল বিকেল ৪টার দিকে নাবিকদের সবাই চট্টগ্রামের সদরঘাট এলাকায় কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন। 

গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় তারা। এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি আরেকটি বন্দরে নতুন পণ্য বোঝাই করে। সেখান থেকে রওনা দেয়ার পর গত শনিবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে। এর আগে একই মালিক গ্রুপের এমভি জাহান মনিকে নাবিকসহ ২০১০ সালে জিম্মি করেছিল জলদস্যুরা। সেবারও মুক্তিপণ দিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

 
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close