বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বিএনপি: কাদের

১৪ এপ্রিল ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 

সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  © সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করে এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানান।

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, এই বাংলাদেশে এটা আজ প্রতিষ্ঠিত সত্য, কারা বৈশাখের চেতনাবিরোধী, কারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। স্বৈরাচারী কায়দায় ১৪০০ সনে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন বিরোধী দলের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোভাযাত্রাকে সেদিন যারা পণ্ড করে দিতে চেয়েছিল, সেই অপশক্তি আজও বাংলার মাটিতে আছে। এরা এ দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে উপস্থিত হয়: ঢাবি উপাচার্য

তিনি বলেন, এই বিএনপি এ দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। এই সাম্প্রদায়িক অপশক্তি বাংলার চেতনা, বাংলাদেশের জন্মের চেতনাবিরোধী।

বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। আজকে কোনো রাখ-ঢাক নেই। যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সেই বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ—শত্রু।

‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬