অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। রাজধানীর অন্যতম অভিজাত এ হোটেল ‘অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: হোটেলে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে (হসপিটালিটি বিষয়ক ডিগ্রি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);
*মাইক্রোসফট অফিসে ও প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় বা ই-মেইলে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ বরাবর অথবা, [email protected] ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম