ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ: একজন নিহত, আহত ২৫

১৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০-২৫ জন। শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শনিবার (১৩ এপ্রিল) সাড়ে ১২টায় উপজেলার শাহজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. কামাল। মৃত সাদাত আলীর ছেলে তিনি, পেশায় একজন কৃৃষক।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার বরাত দিয়ে জানান, উপজেলার শাহজাদাপুর গ্রামের একটি খাস কৃষি জমি নিয়ে স্থানীয় জুয়েল মেম্বার ও রিপন মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই সূত্র ধরে শুক্রবার দুপুরে জুয়েল মেম্বার ও তার লোকজন বিরোধপূর্ণ কৃষি জমির ধান কেটে নেয়। এরপর পুলিশ বিষয়টি জানতে পেরে সেই ধানগুলো তাদের কাছ থেকে জব্দ করে অপর পক্ষকে দেয়। এরই জেরে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। এতে দুইপক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close