মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

১০ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
নিহত আলী হোসেন

নিহত আলী হোসেন © সংগৃহীত

মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা বাকি দুজন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (১০ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

নিহত যুবকের নাম—আলী হোসেন (২০)। তিনি আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮ নম্বর ওয়ার্ডের মো. মোখলেসুর রহমানের ছেলে। এ সময় আহত হয়েছেন অন্তর ও রিজভী নামে আলী হোসেনের দুই বন্ধু। 

এলাকাবাসী বলছে, আলী হোসেন, অন্তর ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনজনই গুরুতর আহত হন। এর মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence