বৃষ্টি খাতুনই অভিশ্রুতি, এনআইডিতে নাম সংশোধনের আবেদন করেছিল

০৩ মার্চ ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রীর আসল নাম বৃষ্টি খাতুন। অভিশ্রুতি ও বৃষ্টি খাতুন নামে দুইজন একই ব্যক্তি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ধর্মীয় ও নাম-পরিচয় জটিলতায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে পড়ে থাকে বৃষ্টি খাতুনের লাশ। মরদেহ হস্তান্তর নিয়ে দেখা দেয় জটিলতা। মরদেহ নিতে এসে বিপাকে পড়েন তার পরিবারের সদস্যরাও।

এনআইডি সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি নামের ব্যক্তি বাস্তবে বৃষ্টি খাতুন। তিনি তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশোধন চেয়ে আবেদন করেছেন। আবেদনটি ‘গ’ ক্যাটাগরিতে আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সংশোধন আবেদন থেকে জানা যায়, বর্তমান এনআইডি অনুযায়ী তার নাম আছে বৃষ্টি খাতুন, বাবার নাম সবুজ শেখ। এনআইডি সংশোধনে তিনি নিজের নাম বৃষ্টি খাতুন থেকে অভিশ্রুতি শাস্ত্রী ও পিতার নাম সবুজ শেখ থেকে মো. শাবরুল আলম এবং জন্মসাল ১৯৯৮ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ২৫ ডিসেম্বর সংশোধন চেয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে নিজ নাম, পিতার নাম ও জন্মসাল পরিবর্তন চেয়ে আবেদন করেন অভিশ্রুতি শাস্ত্রী। আবেদনটিতে তিনি সনাতন ধর্মের নাম সংশোধন চাইলেও ধর্ম পরিবর্তন চায়নি। আবেদনটি বর্তমানে ‘গ’ ক্যাটাগরিতে আছে।

জাতীয় পরিচয়পত্রে এসব তথ্য সংশোধনের জন্য ২০২২ সালের নিবন্ধন করা জন্মসনদ, পিতার এনআইডি, মাতার এনআইডি ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ দাখিল করেছেন। তবে অভিশ্রুতি শাস্ত্রী যে জন্মসনদ দিয়ে আবেদন করেছিলেন সেটি ভুয়া ছিল।

সংশোধন আবেদনে দাখিলকৃত পিতামাতার এনআইডি অনুযায়ী হাসপাতালে নিজের মেয়ে দাবি করা মো. শাবরুল আলম সঠিক বলে নিশ্চিত হওয়া গেছে।

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
  • ২১ অক্টোবর ২০২৬
ব্যাংকনোটে কলমের আঁচড়ে বাংলাদেশকে বুনছেন ঢাবির মুহাম্মাদ সাদ
  • ২১ অক্টোবর ২০২৬
রানার গ্রুপে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৪ বছর ধরে ডুব দিয়ে যাচ্ছেন …
  • ২১ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬