ড. ইউনূসের রায় ও ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে যা জানাল যুক্তরাষ্ট্র

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন—ভিসা নীতির ক্ষেত্রে জানানোর মতো কোনো আপডেট আমার কাছে নেই। তবে আমি যা বুঝি তা হলো, নির্বাচন শেষ হলেই এই নীতির সমাপ্তি হয় না। ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ড. ইউনূসের রায় ও ভিসা নীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে প্যাটেলের কাছে জানতে চাওয়া হয়, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের শাসকগোষ্ঠীর আরেক ব্যক্তি। আদালতের আরেকটি আদেশে তার বিদেশ ভ্রমণের ক্ষমতা সীমিত করছে সরকার। ১২৫ জন নোবেলজয়ীসহ ২৪৩ জন বিশ্ব নেতাদের একটি জোট মুহাম্মদ ইউনূসের বিচারিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেনেটর ডিক ডারবিনের নেতৃত্বে ১২ জন দ্বিদলীয় মার্কিন সিনেটর সব হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) রাজনৈতিক প্রতিহিংসাকে স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে?

এমন প্রশ্নে প্যাটেল বলেন, ড. ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব, এটাই আমরা (যুক্তরাষ্ট্র) আশা করি। কারণ, (শ্রম আইন লঙ্ঘনের এই মামলায়) আপিল প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি আরও বলেন, অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আমরা (যুক্তরাষ্ট্র) উদ্বেগ প্রকাশ করছি যে, ড. ইউনূসকে ভয় দেখানোর উপায় হিসেবে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। 

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় পাও…
  • ০১ মার্চ ২০২৬
ঢাবির তিন প্রফের ফল প্রকাশ নিয়ে যা জানা যাচ্ছে
  • ০১ মার্চ ২০২৬
রাজবাড়ীতে টিকটকে প্রেম, বিয়ের আশ্বাসে তরুণীকে ডেকে এনে দলব…
  • ০১ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রদলের 'হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিত…
  • ০১ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা
  • ০১ মার্চ ২০২৬
ফেলোশিপ নিয়ে জাপানে গবেষণার সুযোগ, করুন আবেদন
  • ০১ মার্চ ২০২৬