মায়ের চিকিৎসার জন্য নিয়েছেন চাকরি, সেই কর্মস্থলে প্রাণ গেল কলেজছাত্রের

৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© সংগৃহীত

মায়ের চিকিৎসার টাকা জোগাড়ের জন্য চাকরি নিয়েছিলেন ইহাদুল ইসলাম। ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কর্মস্থলে নিহত হন তিনি।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইহাদুল ইসলাম (২০) উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে এবং ফেনীর ফাজিলপুর সাউথইস্ট ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।


ছেলের মৃত্যুর খবর পেয়ে নিহত ইহাদুলের বাবা মো. স্বপন মিয়ার ছুটে যান ফেনী সদর হাসপাতালের সামনে। তিনি বলেন, ইহাদুল ইসলাম তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাতে লেখাপড়ার পাশাপাশি ফেনী শহরে একটি খণ্ডকালীন চাকরি নিয়েছিলেন। আজ বুধবার সকালে তিনি রিকশায় ফেনীর বিসিক এলাকার একটি প্রতিষ্ঠানে মালামাল পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হন তিনি ও রিকশাটির চালক। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ইহাদুলকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে এসে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন স্বপন মিয়া। ততক্ষণে লাশ মর্গে নিয়ে যাওয়া হয়। কথা বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন স্বপন মিয়া।


মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

ট্যাগ: কলেজ
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close