এবার ই-কমার্স ব্যবসায় নামছেন ভিপি নুর

২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© টিডিসি ফটো

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবার ই-কমার্স ব্যবসায় নামছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ ঘোষণা দিয়ে ই-কমার্সের লোগোর জন্য আহবান করেন তিনি। 

নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘একটি বিশেষ ঘোষণা, ই-কমার্সের জন্য (মোটামুটি সব ধরনের পণ্য থাকবে) একটি সুন্দর নাম ও লোগোর আহ্বান। যার নাম সিলেক্ট হবে তিনি পুরস্কার হিসেবে পাবেন ৫ হাজার টাকা ও যার লেগো সিলেক্ট হবে তিনি পাবেন ১০ হাজার টাকাসহ গিফটস’। সুন্দর,অর্থবহ ও ইউনিক নাম হতে হবে এবং সৃজনশীল,সুন্দর ও অর্থবহ লোগো হতে হবে’ 

এ বিষয়ে জানতে তার ব্যাক্তিগত ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। 

তবে ই-কমার্স সাইটে যোগাযোগের জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ই-কমার্স সাইটে প্রধান হিসেবে নূর ভাই থাকবেন। তার বিভিন্ন সহকর্মীও এখানে যুক্ত থাকবেন। অনেক কিছুই এখনো নিশ্চিত হয়নি। তবে ই-কমার্স সাইটের কাজ চলছে। 

নুরের আসনে বিলুপ্ত দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬